ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • 214
মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
চাঁদপুরের হাজীগঞ্জে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৬ জানুয়ারী) দিনব্যাপী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের উপস্থানায় অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথির পক্ষে পুরস্কার বিতরণ করেন সভাপতিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ৫১ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩