ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছিত থানায় অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • 1010

ফরিদগঞ্জ প্রতনিধি:

কলেজে তালা দেয়ার প্রতিবাদ করায় ফরিদগঞ্জে শিক্ষার্থী কর্তৃক
শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার চির্কা চাঁদপুর
বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায়
বিচারের দাবিতে রোববার (২২ জানুয়ারি) স্কুল মাঠে অবস্থান
কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

এই ঘটনায় রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের বিরুদ্ধে কলেজ কতৃপক্ষ লিখিত অভিযোগ করেছে।
জানা যায়, উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা বহুমখি উচ্চ বিদ্যালয়ে ২০২৩সালের এসএসসি পরীক্ষার জন্য মডেল
টেস্ট পরীক্ষা দেয় ১৪১ জন শিক্ষার্থী। সেখানে উত্তীর্ণ হয় ১২১জন
বাকি ২০জন শিক্ষার্থী অকৃতকার্য হয়।

অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করায় তারা গত বৃহস্পতিবার (১৯
জানুয়ারি) সকালে বিদ্যালয়ের অধ্যক্ষ আবু জাফর মোঃ সামছুদ্দিনের
রুমে তালা মেরে দেয়। এই সময় সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা
জামান বাঁধা দিলে তার উপর হামলা করেন ঐ শিক্ষার্থীরা। এই ঘটনার
বিচারের দাবি জানিয়ে রোববার ক্লাস বন্ধ করে ও কালো ব্যাচ ধারণ
করে অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, অকৃতকার্য শিক্ষার্থীরা একেক জন
৫/৭ বিষয় করে ফেল করেছে। তাদের কিভাবে ফরম ফিলাপ করবো। তারা রাজনৈতিক ছত্রছায়ার কারণে এত বড় দুর সাহস পেয়েছে। আমাদের লাঞ্ছিত করেছে, দারোয়ান কে মারধর করেছে।

বিদ্যালয়ে অধ্যাক্ষ আবু জাফর মো. সামছুদ্দিন বলেন, আমি
প্রতিষ্ঠানের কাজে বাহিরে ছিলাম। তারা কোন সাহসে আমার
রুমে তালা মেরেছে। আমার শিক্ষকদের লাঞ্ছিত করেছে। আমরা এর
বিচার চাই।

কলেজ গর্ভনিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ৬জন
চিহ্নিত শিক্ষার্থী ও অজ্ঞাত আরো কয়েকজন অভিযুক্তদের বিরুদ্ধে
রোববার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছি। অভিযুক্তদের
বিরুদ্ধে ইভটিজিং ও নানা অপকর্মে জড়িয়ে কলেজের পড়ালেখার
পরিবেশ নষ্ট করারও তথ্য আছে। কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে
যা করা প্রয়োজন আমি তাই করবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মোহাম্মদ আলী
জিন্নাহ্ধসঢ়; বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। কলেজ অধ্যক্ষকে
বিষয়ে বিস্তারিত জানতে ফোন দিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মান্নান অভিযোগ
প্রাপ্তির কথা স্বীকার করে বলেছেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া
হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে কলেজ শিক্ষার্থী কর্তৃক শিক্ষক লাঞ্ছিত থানায় অভিযোগ

আপডেট : ০৯:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩