আরকেনিউজ ডেস্ক:
চাঁদপুরে মানব সেবা সংস্থার উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার এই শীতবস্ত্র বিতরণ ও স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি।
সংগঠনের সভাপতি আল আমিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সাদ্দামসহ অন্যান্য অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আকলিমা, অর্থ সম্পাদক মরিয়ম রাহা, সদস্য ফারিহা আক্তার,আল আমিন হিমেল, সাজ্জাদ সানিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।




















