ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে আমন ব্র্রি ধান-৮৭ ফসলের মাঠ দিবস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩
  • 79

মনিরুল ইসলাম মনির :

মতলব উত্তরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম-ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় আমন (ব্রি ধান-৮৭) ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার কলাকান্দা ইউনিয়নের চর লতরদি গ্রামে এ মাঠ দিবসর অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।

তিনি বলেন, রোপা আমন (ব্র্রি ধান-৮৭) ধানের বীজ রোপনের ১২৫ থেকে ১৩০ দিনের মধ্যে ফসল ঘরে তুলেছেন কৃষকরা। অন্যান্য ধানের চেয়ে উচ্চ ফলনশীল ব্র্রি ধান-৮৭ ধানের উৎপাদন বেশি। এই ধানে চিটা এবং পোকা-মাকড়ের আক্রমণও কম। বেশি ফলন এবং চাল চিকন ও সাদা বর্ণের হওয়ায় নতুন জাতের এই ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন বোরহান। এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালমা আক্তার, শফিকুল ইসলাম সজিব, শাহাদাত হোসেন’সহ কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে আমন ব্র্রি ধান-৮৭ ফসলের মাঠ দিবস

আপডেট : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩