ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি হরিলুট!

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
  • 93

রিয়াজ শাওনঃ

এই যেনো পুকুর চুরি নয়, দিনে দুপুরে সাগর চুরি। সরকারি খাস জমি লিজ নিয়ে সবার সামনে প্রকাশ্যে দিবালোকে মাটি বিক্রি করেছেন লিজা গ্রহীতা। আর এই সব ফসিল জমির মাটি কেটে রীতিমতো পুকুর তৈরি করে ফেলেছেন একদল ভুমিখেকো সিন্ডিকেট। এতে একদিকে যেমন সরকারি সম্পদ বেহাত হয়ে যাচ্ছে অন্য দিকে নষ্ট হচ্ছে ফসিল জমি।

হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাঁটিল পূর্ব ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেলঘর গ্রামের বেলঘর পূর্ব মাঠ সূত্রধর বাড়ির সামনের বিলে ২৪ শতাংশ করে দুই টি সরকারি খাস জমির ৪৮ শতাংশ জায়গার মাটি বিক্রি করে দিয়েছে লিজ গ্রহীতারা। আর সেই জমির মাটি ভ্যাকু দিয়ে রাতের আঁধারে কেটে নিয়ে যাচ্ছে ভুমিখেকো একদল সিন্ডিকেট সদস্যরা। এই সব মাটি তারা বিক্রি করে দিয়েছে  ব্রিকফিল্ড ও বিভিন্ন ব্যক্তির কাছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাটি বিক্রি করে দেওয়া একটি জমি লিজ নিয়েছেন হাজী আবুল কালাম আরেকটি জমি লিজ নিয়েছেন ওহাব আলী পাটোয়ারী তার কাছ থেকে লিজ নিয়েছেন দুলাল ওরফে জামাল । জামালই জমির মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় ভুমিখেকো সিন্ডিকেটের মূলহোতা শামসুল হক পাটোয়ারীর কাছে।

সরজমিন গিয়ে দেখা যায়, বিলের মাঝে দুলাল ওরফে জামালের লিজ নেওয়া ফসিল জমির উপর রাখা আছে ভ্যাকু  আনুমানিক ১০/১৫ ফুট গভীর করে জমির চার ভাগের তিন ভাগ মাটি কেটে নিয়ে গেছে তারা। আর এতে চরম ভাঙ্গন ঝুঁকিতে পড়ে গেছে পাশে থাকা  ফসিল জমি।  এর পাশের নথাকা আরো একটি জমির পুরো ২৪ শতাংশ জায়গার মাটি কেটে নিয়ে গেছে।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন রাতে কাটা হয় মাটি। মাটিগুলো  তার ট্রাকে করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন ব্রিকফিল্ড ও মাটি ক্রয় করা ব্যক্তির কাছে। আর সারারাত ধরে ট্রাক চলাচলের কারণে গ্রামীর সড়কগুলো ভেঙে একেবারেই নষ্ট হয়ে গেছে। এই গ্রামের অধিকাংশ সড়ক মাটির তৈরি। যে সব সড়ক পাকা রয়েছে। সেই সব পাকা সড়কগুলোও ট্রাক চলাচলের কারনে একেবারে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ফলে গ্রামের বাসিন্দাদের চলাচলে ব্যাপক ভোগান্তি হচ্ছে। গত ৮-১০ দিন গাড়ি অনবরত চলাচলের কারনে রাস্তার দুইপাশের বাসিন্দাদের ঘরবাড়ি ধুলাবালিতে একাকার হয়েছে গেছে।

এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভের দেখা দিয়েছে । ফলে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন চেয়ারম্যানকে এই বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের নিয়ে আলোচনা করে গাড়ি চলাচল জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে এই প্রতিনিধিকে জানান ।

তবে গতকাল রাতে আবারও মাটি কেটে নিয়ে যাওয়ার সময়। গ্রামবাসী  রাস্তায় গাছ ফেলে রাস্তা সাময়িকী বন্ধ করে দিলে ভুমিখেকো সিন্ডিকেটের প্রধান শামসুল তার দলবল নিয়ে স্থানীয়েদর উপর হামলা চালাতে এসেছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

এই বিষয়ে লিজ গ্রহীতা দুলাল ওরফে জামালের কাছে জমির লিজ সমন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি এই জায়গা ৯৯ বছরের জন্য লিজ আনছি সরকারের কাছ থেকে। আমি গত ২২-২৩  বছর ধরে খাইতাছি৷ বছর বছর খাজনা দিতাছি। লিজ নেওয়ার একটা দলিলও আছে আমার কাছে।

সরকার কাছ থেকে লিজ নেওয়া জমির মাটি তিনি বিক্রি করেন কি ভাবে ?  জানতে চাইলে তিনি বলেন, আমি ভুল করে ফেলছি। আমার এটা অন্যায় হয়েছে। হেয় (শামসুল) আমারে সাথে দুই নাম্বারি করছে। আমার সাথে কথা ছিলো তিন কোপ মাটি নিবো। কিন্তু সে এখন ভ্যাকু দিয়ে মাটি কেটে নিচ্ছে। হেয় ( শামসুল) আমারে ২০-২৫ হাজার টাকা দিছে। আমি গরীব মানুষ।

সরকারি খাস জমির মাটি কেন কেটে নিচ্ছেন?  এই বিষয়ে অভিযুক্ত ভূমিখোর সিন্ডিকেটের মূলহোতা শামসুল হক পাটোয়ারীর কাছে জনাতে চাইলে তিনি বলেন, আমি মাটি কিনেছি৷ তাই মাটি কেটে নিয়ে যাচ্ছি । আর ঐ যে আমাগো লক্ষ্মণ সচিব আছে না। লক্ষ্মণ সচিবের একটা ঘর ভিটা বাঁধার জন্য আর বাড়িতে যাওয়ার রাস্তার জন্য ভ্যাকু দিয়া কাইড্ডা ১০-১২ গাড়ি মাটি নিছি। আর ব্রিকফিল্ডে মাটি বিক্রি করার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘ ভাই আমি কাল আপনার সাথে এটু দেখা করি। নিউজ কইরেন না।

এই বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার  বলেন, আমি বিষয়টা জানি। এবং আমি ওখানে গিয়েছিলাম । আমি তাদেরকে বলছি যে রাস্তাটা ভাঙ্গছে এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। সে সময় এলাকার মেম্বারসহ স্থানীয় লোকজন ছিলো। এখন মেম্বার দায়িত্ব নিয়ে রাস্তা সে নিজ দায়িত্বে ঠিক করে দিবে।

তবে  এটা সরকারি খাস জমির মাটি কিনাআমি  বলতে পারবো না। হয় তো তারা এটা গোপন করছে। তবে আমি জানি এটা তাদের ক্রয় করা মাটি। তবে খাস জমি হলে তো সে এটা কাটতে পারবে না। খাসের জমি সে কেন কাটবে?

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, যদি এটা খাস জমি হয় তাহলে আমি শীর্ঘই আইনগত ব্যবস্থা নিবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাতের আঁধারে সরকারি খাস জমির মাটি হরিলুট!

আপডেট : ১০:০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩