ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে ভোটারা এসে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহন করছি

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • 121

ফাহাদ খান :

নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেন, নির্বাচন কমিশন চেষ্টা করেছিল অন্তত ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার। কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সেটি হচ্ছে না। এখন আমাদের কাছে যতগুলো সচল ইভিএম মেশিন রয়েছে, সেগুলো দিয়ে শহর কেন্দ্রীক আসন গুলোতে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আপনাদের জন্য নির্বাচনে অনেক চমক রয়েছে। যথাসময়ে সেগুলো আপনাদের দৃষ্টিগোচর হবে। আমাদের মেয়াদ প্রায় এক বছর হতে চলল। ইতিমধ্যেই আমরা সংসদ উপনির্বাচন, সিটিকর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করেছি। এই উপজেলাতেও একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেমন হয়েছে সাক্ষী আপনারা। আশা করছি আমরা ভোটারদের প্রত্যাশা মেটাতো সক্ষম হবো। গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে ভোটারা এসে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহন করছি। আমরা আগামী নির্বাচনে একটি অবাধ সুষ্ট নিরোপেক্ষ নির্বাচন উপহার দিবো।

রোববার (২৯ জানুয়ারি) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছার সভাপত্বিতে ও ভাইসচেয়ারম্যান জিএস তছলিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশানের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, আ: মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আ: ছোবহান লিটন প্রমূখ ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আগামী নির্বাচনে ভোটারা এসে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা গ্রহন করছি

আপডেট : ০৮:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩