ফাহাদ খান :
আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব আনন্দ লাগে। শীতের সময় অসহায় মানুষ খুব কষ্ট পায় এই কথা চিন্তা করে আমি এই শীতবস্ত্র বিতরন করি। আমি আমার নিজ গ্রামে এবং চাঁদপুরে ও এই ফরিদগঞ্জ শুশুর বাড়িতে শীতবস্ত্র বিতরন করি। সময়ের কারনে সঠিক সময়ে এসে আমি শীতবস্ত্র দিতে পারি নাই। আমি মনে করেছি শীত শেষ হয়ে গেছে। কিন্তু দেখি সকালে অনেক শীত পড়েছে। আপনার দোয়া করবেন আমি যাতে আগামীতে আরো বেশি পরিমানে শীতবস্ত্র দিতে পারি। ২৯শে জানুয়ারী রোববার বিকালে উপজেলার ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি সফিউল্ল্যহ বাড়িতে এই শীতবস্ত্র বিতরন কালে এই কথা বলেন নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইসচেয়ারম্যান জিএস তছলিম, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশানের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, ফরিদগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আ: মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আ: ছোবহান লিটন, ১৫নং রুপসা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল, ১৬নং রুপসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসকান্দার প্রমূখ ।




















