শাখাওয়াত হোসেন শামীম:
আমি বিসিএস ক্যাডার হতে চাই, দেশ ও জাতির জন্য কিছু করতে চাই। নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে চাই। যেখানে থেকে নিজের বাবা-মা ও সমাজের মুখে হাসি ফোটাতে পারি’__। হাসিমুখে এই কথাগুলো বলছিলেন, কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী সাবিকুন্নাহার নাশিত।
জানা যায়, সাবিকুন্নাহার নাশিত হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মরহুম মাস্টার খলিলুর রহমানের নাতনি। হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের একমাত্র কন্যা।
সে হাজীগঞ্জের উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ পেয়েছে। নাসিত মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ ও অসাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শিক্ষা কল্যাণ ট্রাস্ট সহ বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ও সাধারণ বৃত্তি পেয়েছে। ২০২০ সালে বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আয়োজনে বর্ণিল কৈশোর অনুষ্ঠানে সেরা দশে অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে ঘোষণা করা হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। নিজের পরীক্ষার ফলাফল হাতে পেয়ে ড.মুনসুরদ্দিন মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী সাবিকুন্নাহার নাশিত তার প্রতিক্রিয়ায় বলেন, আমি উচ্চশিক্ষা গ্রহণ করে বিসিএস ক্যাডার হতে চাই। আজকের ফলাফলের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার কলেজের শিক্ষক,আমার বাবা-মা এবং যারা আমাকে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন জানিয়েছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ। আমি উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই।




















