শাখাওয়াত হোসেন শামীম :
বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার ৫ নং সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সফিকুর ইসলাম মীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি এমপি।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, আওয়ামীলীগ সব সময় অন্যায়,অত্যাচার,অবিচারের বিরুদ্ধে আন্দোলন করেছে। এখনো আপনারা প্রস্তুত থাকবেন। এই সময়ে স্বাধীনতাবিরোধী শক্তিকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিএনপি জামায়াত বিভিন্ন সমাবেশের নামে দেশে আবারো পেট্রোল বোমার রাজনীতি শুরু করার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদেরকে এই সুযোগ আর দেব না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে থেকে বিএনপি-জামাতের সকল নৈরাজ্যের উপযুক্ত জবাব দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা করা হবে। আমরা শান্তি বিশ্বাস, তাই মানুষকে শান্তি থাকতে দিন।
অনুষ্ঠানে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ,জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈদ দুলাল পাটওয়ারী।
অনুষ্ঠান আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগে যুগ্ন-সম্পাদক অ্যা ডভোকেট জহিরুল ইসলাম,জেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুউদ্দিন,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
উপস্থিত ছিলেন,
পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকির হোসেন মিয়াজী, আলহাজ্ব সেলিম মিয়া, যুগ্ন-সম্পাদক সমির লাল দত্ত, সাবেক কোষাধক্ষ্য ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, প্রচার সম্পাদক শাহজামাল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তালেব লিটন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন,সাবেক পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামছুজামান মুন্সী, ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া সুমন
প্রমুখ।




















