ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও লিফলেট বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • 91

ফাহাদ খান:

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সারাদেশর ন্যায় ফরিদগঞ্জে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালন ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলার সুবিদপুর পশ্চম ইউনিয়নের শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজের সামনে থেকে শনিবার (১১ ফেব্রæয়ারী) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে পদযাত্রা কর্মসূচির শুরু হয়ে শ্লোলা বাজার ও আশেপাশের এলাকা অবস্থান করে কর্মসূচি শেষ হয়।

বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, লবণ, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য; সার, জ্বালানি তেলসহ কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াসহ নেতাকর্মীর মুক্তি ও গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পদযাত্রা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এমএ হান্নান চৌধুরী। সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফার সঞ্চালনায় এ পদযাত্রা কর্মসূচিতে উপজেলা বিএনপির সহসভাপতি আবু জাফর খসরু মোল্লাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই সময় উপজেলার স্ব স্ব ইউনিয়নের বিএনপির সমন্বয়ে এক পদযাত্রা বের করে নেতাকর্মীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নবুরকান্দি ফাতেমাতুজ জোহরা (রা.) জামে মসজিদের উদ্বোধন

ফরিদগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচি ও লিফলেট বিতরণ

আপডেট : ০৮:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩