অনলাইন নিউজ ডেস্ক :
হাজীগঞ্জের বাকিলা আদর্শ একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপলক্ষে বিল্যালয়ে বর্নাঢ্য আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার।
অনুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন।
বাকিলা আদর্শ একাডেমির প্রতিষ্ঠিতা ও অধ্যক্ষ এম এম বজলুল ইসলামের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোস্তফা কামাল বাবুল, হাবিব সর্দার, এ্যাড: রেজাউল করিম শামীম, তাজুল ইসলাম, আবুল ফারাহ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত করেন, উমাইজা ইসলাম,হামদ নাত পরিবেশন করেন সুমাইয়া আক্তার সিফা ও বক্তব্য রাখেন, মরিয়ম তাজ।




















