ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জের কলেজ শিক্ষিকার দাফন সম্পন্ন  

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • 171

শাখাওয়াত হোসেন শামীম :

গাজীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নিহত কলেজ শিক্ষিকার দাফন সম্পন্ন হয়েছেন।

সোমবার ১৩ ফেরুয়ারি সকাল ৯টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল রবিবার ১২ ফেরুয়ারি সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম তানিয়া সুলতানা (৩২)। তিনি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।

তিনি একই উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ভাবনিচুয়া গ্রামের খন্দকার বাড়ির মাওলানা জামাল উদ্দিনের মেয়ে।

মাওনা হাইওয়ে থানার ওসি কনকন কুমার বিশ্বাস জানান, রবিবার ১২ ফেরুয়ারি সকাল সোয়া ৬টার দিকে তানিয়া সুলতানা মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক ওই কাভার্ডভ্যানটি রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ওই কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে গেছে। এদিকে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তানিয়ার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির জানান,নিহত শিক্ষিকার নাম তানিয়া সুলতানা (৩২) দেশগাঁও ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

গতকাল রবিবার ১২ ফেরুয়ারি সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা তিনি নিহত হয়েছেন।

সোমবার ১৩ ফেরুয়ারি সকাল ৯টায় তার নিজ বাড়ি উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের ভাবনিচুয়া গ্রামের খন্দকার বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জের কলেজ শিক্ষিকার দাফন সম্পন্ন  

আপডেট : ০১:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩