হাজীগঞ্জ ব্যুরো :
হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টা দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্যে দিয়ে কার্যালয়টি করা হয়।
আলোচনা সভা ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মমিন সর্দারের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হানিফ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন মজুমদার, পৌর যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান সেলিম।
ওই সময় পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক নাজমুল হাসান রাজন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, পৌর শ্রমিক দলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, পৌর মৎস্যদলের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জনি, পৌর তাতীদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সর্দার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম কাজী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক জহিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক জহির আহমেদ, পৌর যুবদলের যুগ্ন-আহবায় মিজানুর রহমান হালিম, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী মিরন হোসেনসহ জুটন, বিক্রম, স্বপন, বাদল আহম্মেদ, আবুল হোসেন, আজিজুর রহমান রাজা, মহিন উদ্দিন মৃর্ধা প্রমুখ।




















