ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান ১২ নারী ও ৩৪ জন সদস্যের মনোনয়নপত্র দাখিল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • 87
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ জন চেয়ারম্যান, ১২ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩৪ জন সাধারন সদস্য প্রার্থীসহ ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
১৯ ফেব্রুয়ারী (রোববার) মনোনয়নপত্র দাখিলের শেষে দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকৃত ৫৫ জন প্রার্থীর ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে ১ জন চেয়ারম্যান ও ৭নং ওয়ার্ডের একজন সাধারন সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন নি।
রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. খোরশেদ আলম বকাউল ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে কে.এম রাসেল, আবু তাহের, মো. মিজানুর রহমান, মো. হেলাল উদ্দিন, মো. আনোয়ারুল ইসলাম ও আকতার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব মিয়া (খোকন) বিএসসি দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি তাঁর মনোনয়নপত্র দাখিল করেন নি।
অপর দিকে তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রার্থীর মধ্যে সংরক্ষিত-১ (ওয়ার্ড নং- ১, ২ ও ৩) থেকে ৫ জন, সংরক্ষিত-২ (ওয়ার্ড নং- ৪, ৫ ও ৬) থেকে ৪ জন ও সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) ওয়ার্ড থেকে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সাধারন  সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকৃত ৩৫ জন প্রার্থীর ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১নং ওয়ার্ড থেকে ৩ জন, ২নং ওয়ার্ড থেকে ৩ জন, ৩নং ওয়ার্ড থেকে ৫ জন, ৪নং ওয়ার্ড থেকে ৪ জন, ৫নং ওয়ার্ড থেকে ৩ জন।
৬নং ওয়ার্ড থেকে ৪ জন, ৭নং ওয়ার্ড থেকে ৪ জন, ৮নং ওয়ার্ড থেকে ৩ জন ও ৯নং ওয়ার্ড থেকে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। ৭নং ওয়ার্ড থেকে সংগ্রহকৃত ১ জন মনোনয়নপত্র দাখিল করেননি।
উল্লেখ্য, আগামি ১৬ মার্চ দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীদের যাচাই-বাছাই ২০ ফেব্রুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি, প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ২৮ ফেব্রুয়ারি।
আগামি ১৬ মার্চ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান ১২ নারী ও ৩৪ জন সদস্যের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ১০:০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩