ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে ব্যাংক কর্মচারীর মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • 60

মনিরুল ইসলাম মনির :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. হাসান রাজিব (২২) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছে।
বুধবার সকালে সুজাতপুর বাজারের মুরাদ মিয়া প্লাজার ছাদে গেলে বিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইনে গুরুত্বর আহত হন।
হাসান রাজিব ওই বিল্ডিংয়ে আইএফআইসি ব্যাংকের উপশাখায় অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিল। তিনি হাজীগঞ্জ উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের মালাপাড়া গ্রামের আবদুস সোবহানের ছেলে।
আইএফআইসি ব্যাংকের সুজাতপুর বাজার উপ-শাখার ট্রান্সজেকশন সার্ভিস অফিসার মো. শাকিল জানান, প্রতিদিনের মতো হাসান রাজিব অফিসে আসছে। অফিসে আসার পর সাড়ে ১০ টার দিকে ব্যক্তিগত কাজে ছাদে যায়।

ওখানে বিদ্যুতের তাঁরে লেগে আহত হয়। লোকজন দেখে ডাকচিৎকার দেন। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন ও উপ-পরিদর্শক খোকন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স। লাশের সুরতহাল তৈরি করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে বিদ্যুৎপৃষ্টে ব্যাংক কর্মচারীর মৃত্যু

আপডেট : ০৬:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩