ফাহাদ খান :
ফরিদগঞ্জে অবৈধ ভাবে ড্রেজার মেশিন চলাকালিন সময় দুইটি ড্রেজার মেশিন বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন।
গত ১ মার্চ বুধবার বিকালে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নে পোঁয়া গ্রামে অবৈধ ড্রেজার দ্বারা মাটি উত্তলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইটি ড্রেজার বিনষ্ট করেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফরিদ হোসেন।
এসময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে ড্রেজারের পাইপ ও মেশিন হামার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। পুনরায় আবার জাতে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটতে না পারে সেই বিষয়ে নজর রাখার জন্য স্থানীয় লোকজনকে অবগত করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর নাহার বলেন, ফরিদগঞ্জে কোন প্রকার অবৈধ ড্রেজার মেশিন চলতে দেওয়া হবেনা। যেই খানে ড্রেজার মেশিন চলবে সেই খানে আমাদের অভিযান চলবে।




















