ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ভাবে ইজারা দেওয়ার প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তি মালিকানা ভূমির উপর নির্মিত দোকান ঘরে
ধেররা মৎস্য আড়ৎ এ হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক অবৈধ ভাবে ইজারা দেওয়ার প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন
দোকান ঘরের মালিক,মৎস্য ব্যবসায়ী ও কর্মচারীগন।
শনিবার (৪ মার্চ) সকাল ৬টায় ধেররা মৎস্য আড়ৎ এর দোকান ঘরের মালিক,মৎস্য ব্যবসায়ী ও কর্মচারীগন হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা মৎস্য আড়ৎ এর সম্মুখে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে এই মানববন্ধন করে তারা।
মানববন্ধনে অংশগ্রহণ করেন দোকান ঘরের মালিক,মৎস্য ব্যবসায়ী ও কর্মচারীগন।
মানববন্ধনে হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক ধেররা মৎস্য আড়ৎ এ ইজারা দেয়া ও বাতিলের প্রতিবাদে ধেররা মৎস্য আড়ৎ দোকান ঘর মালিকদের পক্ষে বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন।
 তিনি তার বক্তব্য বলেন,আমাদের ব্যক্তি মালিকানা ভূমিতে নির্মিত দোকান ঘরে ভাড়াটিয়া হিসাবে মৎস আড়ৎ ব্যবসায়ীগন ব্যবসা করেন।আমরা পর্যাপ্ত হোল্ডিং ট্যাক্স পৌরসভাকে দিচ্ছি এবং প্রত্যেক ব্যবসায়ী পৌরসভার ট্রেড লাইসেন্স ব্যবহার করে বৈধ ব্যবসা করছে।
এটি কোন বাজার নয়,স্হানীয় সরকারের কিংবা পৌরসভার মালিকীয় ভূমি নয়।
পৌরসভা এখানে কোন উন্নয়নমূলক কাজ কিংবা জনসাধারণের জন্য ব্যবহার্য কোন সেবামূলক কিছু করেনি।সকল কিছু আমরা মালিক গন করেছি।তথাপি পৌরসভা এখানে অবৈধভাবে ইজারা আহবান করে।যদি আমাদের এসব দোকান পৌরসভা এভাবে ইজারা দেয়ার বৈধতা রাখে তাহলে পৌরসভাধীন সকল দোকান মার্কেট পৌরসভা ইজারা দিতে হবে।
তিনি আরো বলেন,আমাদের ভূমির সম্মুখের ভূমি সওজ এর মহাসড়ক ও তাদের অধিগ্রহনকৃত ভূমি।পৌরসভার কোন এখতিয়ার বৈধতা নেই।
তাই মহামান্য হাইকোর্টে আমরা নিরুপায় হয়ে রীট করি,মহামান্য হাইকোর্ট ৩০ দিনের স্হিতিবস্হা  পৌরসভার বিরোদ্ধে জারি করে ৩০ দিনের মধ্যে দরখাস্তধীন সমস্যা সমাধানের রুলস দেন।
তাই আমরা ইজারা বাতিল সহ ভবিষ্যতে যেন আমাদের এসব ব্যক্তি মৎস্য আড়ৎ পৌরসভা ইজারা না দেয়,তার প্রতিবাদে স্হানীয় সরকার সচিব,জেলা প্রসাশক,উপজেলা নির্বাহী কর্মকর্তা দৃষ্টি আকর্ষন করছি ও মেয়র সাহেব যেন এ হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অবৈধ ভাবে ইজারা দেওয়ার প্রতিবাদে ও ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন 

আপডেট : ০৭:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩