ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে তিনজন নিহত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • 130
কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া দরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাখরনগর বল্লভবাড়িয়া এলাকার শাহ আলমের ছেলে চালক বাবলু মিয়া (২২), একই এলাকার বাবুল মিয়ার ছেলে টুটুল (২২) ও শহিদুল ইসলামের ছেলে মো. হাসান (২৩)।
এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার এসআই শফিকুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভোরে ইট নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হয়েছেন আরও একজন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, রাস্তা ভাঙা ছিল। তাই ট্রাক্টর উল্টে খালের পানিতে পড়ে যায়। ট্রাক্টরের নিচে আটকে শ্বাস বন্ধ হয়ে মারা যান তিনজন। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লায় ইটবোঝাই ট্রাক্টর উল্টে তিনজন নিহত – Rknews71

আপডেট : ০৯:৪২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২