ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি, রমজান নিয়ে শঙ্কিত ক্রেতারা

শাখাওয়াত হোসেন শামীম:

বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগির দাম দফায় দফায় বেড়ে ২৫০ টাকায় গিয়ে ঠেকেছে। খুচরা বিক্রেতারা বলছেন, এই মুরগির দাম আগে কখনও এতটা বাড়েনি। এবার তা রেকর্ড ছাড়িয়েছে। ব্রয়লারের দাম বাড়ায় রীতিমতো দিশেহারা ক্রেতারা।
ব্যবসায়ীরা জানান,মাত্রাতিরিক্ত দাম বাড়ায় খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি বিক্রিতে ভাটা পড়েছে। এ অবস্থায় বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে রাখার দাবি ক্রেতা-বিক্রেতা সবার। সোমবার (৬ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ২৪০ টাকা থেকে ২৫০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা কেজি দরে।
ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে দাম কমে ২৩০ টাকা কেজিতে ব্রয়লার বিক্রি হলেও, সংকট থাকায় খামার পর্যায়ে আবারও বেড়ে গেছে দাম।  হাজীগঞ্জ বাজারে মুরগি ক্রয় করতে আসা আকতার হোসেন বলেন,আগামীকাল পবিত্র শবেবরাত। ১৫ দিন পরই পবিত্র মাহে রমজান। তবে এর আগেই অস্থির হয়ে উঠা মুরগির বাজার দাম নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

তিনি আরো জানান,হঠাৎ করেই মুরগির বাজার অস্থির হয়ে উঠার পিছনে কোনো সিন্ডিকেট আছে কি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

হাজীগঞ্জ বাজারের মুরগি ব্যবসায়ী মহিন উদ্দিন বলেন,সারা বাংলাদেশেই মুরগি নাই। এইটা হইল আসল কথা। আমরা খামারিদের কাছ থেকে তো কম দামে কিনতে পারি না, যেমন দামে কিনি তেমন বেচি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে ব্রয়লার মুরগি, রমজান নিয়ে শঙ্কিত ক্রেতারা

আপডেট : ১০:৩৮:২২ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩