হাজীগঞ্জ ব্যুরো:
হাজীগঞ্জে জাতীয় দৈনিক ‘দেশ রূপান্তর’ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (১২ মার্চ) হাজীগঞ্জ পৌরসভার সভাকক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
হাজীগঞ্জ প্রেসকাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে সংবাদকর্মীদের নিয়ে কেক কাটেন প্রধান অতিথি আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
দেশ রূপান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি মেহেদী হাছান পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসকাবের সিনিয়র সদস্য হাবিবুর রহমান, মনিরুজ্জামান বাবলু, শাখাওয়াত হোসেন শামীম, জসিম উদ্দিন, সাংবাদিক মজিবুর রহমান পাটোয়ারী, হোসেন বেপারী, রিয়াজ শাওন, প্রভাষক নাজমুল হাসান বাবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















