ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহালেই দ্বাদশগ্রাম ইউনিয়নে নির্বাচন, ভোটযুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩
  • 107
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
রাত পোহালেই বৃহস্পতিবার (১৬ মার্চ) হাজীগঞ্জের দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ১০ হাজার ৯’শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ দিন সকাল সাড়ে ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে ৬ জন চেয়ারম্যান, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১২ জন নারী সদস্য ও সাধারন সদস্য পদে ৯টি ওয়ার্ডে ৩৩ জন প্রার্থীসহ মোট ৫১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে মতাসীন আওয়ামী লীগের ১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন, বিএনপির ২ জনসহ মোট ৫ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এ দিকে কে হচ্ছেন, ইউপি চেয়ারম্যান। কে ধরবেন হাল, কার মুখে ফুটবে হাসি? গতকাল বুধবার দিনব্যাপী দ্বাদশগ্রাম ইউনিয়নবাসীর মুখে এমনই কথা শুনা গেছে। কারণ, মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটের পর প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে গেছে। তাই ভোটাররা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার সুযোগ পেয়েছেন।
ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউল কি দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাচ্ছেন। না, প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীর মধ্যে কাউকে খুঁজছেন ভোটাররা? তাই অপেক্ষা করতে হবে আজ রাত ৮টা পর্যন্ত। এই সময়ের মধ্যেই জানা যাবে, জনগন কার পে রায় দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী খোরশেদ আলম বকাউল, স্বতন্ত্রী প্রার্থী হিসাবে আওয়ামী লীগের বিদ্রোহী ‘মটর সাইকেল’ প্রতীকের প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু তাহের প্রধানীয়া ও ‘টেলিফোন’ প্রতীকের প্রার্থী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কে. এম রাসেল।
অপর স্বতন্ত্র প্রার্থীরা হলেন, ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেলাল উদ্দিন ও ‘চশমা’ প্রতীকের প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম বাবুল। তিনি গত নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওই নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন ‘আনারস’ প্রতীকের প্রার্থী মো. মিজানুর রহমান কমল। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে এসে সক্রিয়ভাবে কোন দলের রাজনীতিতে অংশগ্রহণ করেন নি। তবে তিনি প্রবাসে বিএনপির রাজনীতির সাথেই সম্পৃক্ত ছিলেন। যা তিনি নিজেও সংবাদকর্মীদের কাছে বিষয়টি তুলে ধরেন।
এ দিকে নির্বাচনকে ঘিরে গত প্রায় এক মাস যাবৎ ইউনিয়ন, রাস্তাঘাটের উন্নয়নসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ৬ জন চেয়ারম্যান প্রার্থী। তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এবং মাইকিং করে ভোট প্রার্থনা করছেন। তাদের কর্মী সমর্থকরাও নিজ নিজ পছন্দের প্রার্থীর স-শরীরে এবং ফেসবুকসহ নানাভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন।
আজ ভোটগ্রহণকে কেন্দ্র করে ভোট কেন্দ্রগুলো পোস্টারে পোস্টোরে ছেয়ে গেছে। বুধবার রাতেই চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের কর্মী-সমর্থকরা নিজ নিজ প্রার্থীর পক্ষে পোস্টার টানিয়ে দৃশ্যমান স্থান দখলে নিয়েছেন। এর পাশাপাশি ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও হাট-বাজারেও পোস্টার টানানো হয়েছে।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ইউনিয়নে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি ও র‌্যাব সদস্যরা স্ট্রাইকিং ফোর্স এবং কেন্দ্র প্রতি পুলিশ ও আনসার সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের ১৫ মে ব্যালট পেপারের মাধ্যমে দ্বাদশগ্রাম ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী হয়ে ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বকাউল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাত পোহালেই দ্বাদশগ্রাম ইউনিয়নে নির্বাচন, ভোটযুদ্ধে ৬ চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ১১:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩