অনলাইন ডেক্ট:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং ৩৫০ টি আর্থিক অসচ্ছল পরিবার ও একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০ বস্তা চাল বিতরণ করেছে হাজীগঞ্জের ধড্ডা জাগ্রত বিবেক সামাজিক সংগঠন।
শুক্রবার (১৭ই মার্চ) উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা, গৌড়েশ্বার পাশ্ববর্তী ইউনিয়ের সিহিরচোঁ, মাড়কি ও তারাপাল্লা গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে জাগ্রত বিবেক সংগঠনের স্বেচ্ছাসেবীরা আর্থিক অসচ্ছলতা পরিবারগুলোর বাড়িতে নিজেরাই ইফতার সামগ্রী পৌঁছে দেন। প্রতিটি পরিবারকে তারা ২ কেজি ছোলা,১ কেজি চিনি, ২লিটার তেল, ১কেজি এংকর ডাল,১ কেজি মুসর ডাল,১ কেজি মুড়ি, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি খেজুর দিয়েছেন।
এছাড়াও ধড্ডা হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বডিং এ ১০ বস্তা চাল দেওয়া হয়।
গত সাত বছর ধরে জাগ্রত বিবেক সামাজিক সংগঠন বিভিন্ন সামাজিক উন্নয়ন ও সচেতন মূলক কাজ করে আসছে । তারই ধারাবাহিকতায় এবার তারা রমজান উপলক্ষে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
জাগ্রত বিবেক সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়ক রায়হান মজুমদার বলেন, রমজান আসছে দ্রব্য মুল্যের উর্ধ্বগতিতে আমাদের আশে-পাশের অসহায়, এতিম, বিভিন্ন শ্রেণী পেশার নিম্ন আয়ের মানুষদের যাতে সামান্য সাহায্য করতে পারি এবং তাদের পাশে দাড়াতে পারি। সেই জন্য আমাদের সংগঠনের এই চেষ্টা । আমরা আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে সমাজের কেউই না খেয়ে থাকবে না।
গত সাত বছর ধরে আমরা এই কাজ করে আসছি।ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় আগামীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনের কার্যক্রম সাফল্যমন্ডিত করতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
ইফতার সামগ্রী বিতরণ ও প্যাকেজিং সহযোগিতা করেছেন জাগ্রত বিবেক সংগঠনের সদস্য এম.এইচ. মিশন, কাউছার মিয়াজী, মাহাবুব মজুমদার, শাহাজালাল সরকার, ফয়সাল চৌধুরী (সৌদি), ফয়সাল, এম.এইচ.শাওন, মিলন মাহমুদ, বারাকাত, তোরাব, রুমেল পন্ডিত , মামুন, মাইনুউদ্দিন মজুমদার, নুরুল ইসলাম সরকার ও মহিন প্রমুখ।




















