স্টাফ রিপোর্টার :
হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির অবস্থান কর্মসূচী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে পাতানিশ বাজারে অবস্থান কর্মসূচী ইউনিয়ন পরিষদের ঈদগাহ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুস মুন্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ।
ওই সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহীন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক মো. আকতার হোসেন দুলাল, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইমাম হোসেন লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান মজিব, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. গিয়াস উদ্দিন গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম মজুমদার, মৎস্য দলের সভাপতি রিপন মজুমদার, সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন মুন্সী, ছাত্রদলের সভাপতি মো. এমরান হোসেন খান মিঠু, সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















