ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
  • 139

অনলাইন ডেস্ক:

দীর্ঘ প্রায় এক যুগ পর বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলনের তারিখ নির্ধারণের পর হতেই শুরু হয়েছে বিভিন্ন আলোচনা সমালোচনা। আলোচনায় যেমন গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে কারা হচ্ছেন বিজয়নগর উপজেলা যুবলীগের কর্নধার তেমনিভাবে আলোচনায় গুরুত্ব পাচ্ছে সরকারি চাকুরীজীবি, পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক যিনি বর্তমানে পাহাড়পুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত রয়েছেন তিনি কিভাবে উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছেন। খোজ নিয়ে জানা যায়, গত সম্মেলনে তিনি মিথ্যা তথ্য উপস্থাপন করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন। তখন বিজয়নগর উপজেলা নবগঠিত হওয়ায় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে এবং দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এসব কারনে বিষয়টি নিয়ে তেমন আর আলোচনা হয়নি।

কিন্তু বর্তমানে এক যুগ পর সম্মেলন হওয়ার ফলে তৃণমূল নেতাকর্মী, ত্যাগী ও পরীক্ষিত রাজপথে ঘাম ঝরানো সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি চাকুরীজীবি রাসেল খান এর সভাপতি প্রার্থী হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন এবং আপত্তি জানিয়েছেন। সরকারি চাকুরীজীবি সভাপতি প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে কেন্দ্রীয় যুবলীগে লিখিত অভিযোগ দিবেন বলে এবারের সম্মেলনে প্রার্থীদের মধ্যে অনেকেই একথা জানিয়েছেন। বর্তমান সাধারণ সম্পাদক রাসেল এর বিরুদ্ধে কমিটি বানিজ্যের বিষয়েও অভিযোগ রয়েছে। অর্থের বিনিময়ে ইউনিয়ন কমিটি দেওয়ার ফলে সবকটি ঘোষিত কমিটি হতে নেতারা স্বেচ্ছায় পদত্যাগও করেছেন। এর মধ্যে পাহাড়পুর, বুধন্তী ও সিংগারবিল ইউনিয়ন উল্লেখযোগ্য। রাসেল খানের বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে টাকার বিনিময়ে তিনি মাদক কারবারি, মাদকসেবি,জামাত, বিএনপি, বিএনপি পরিবারের লোক, ছাত্রদল-ছাত্রশিবিরের নেতাকর্মীদের দিয়ে কমিটি দিয়েছেন। পদত্যাগকারী অনেক নেতা বলেছেন রাসেল খান বিএনপি-জামাত, মাদক কারবারি আর মাদকাসক্তদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন, যুবলীগকে কলঙ্কিত করেছে। তিনি অর্থের বিনিময়ে ত্যাগী, পরিক্ষিত, রাজপথ কাপানো সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রদল-ছাত্রশিবিরের লোকজন দিয়ে সবকয়টি ইউনিয়ন কমিটি ঘোষণা করেছেন। তারা এও জানিয়েছেন যে কয়েকটি ইউনিয়নে সম্মেলন হলেও দরদাম বনিবনা না হওয়ায় তিনি কমিটি দিচ্ছেন না।

সর্বশেষ বুধন্তী ইউনিয়ন যুবলীগের কমিটিতে মোটা অংকের টাকার বিনিময়ে অর্থ আত্নসাত মামলার ফেরারি আসামিকে সভাপতি, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান কমিটির নেতাদের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিদেশে অবস্থানকারি একজনকে সহসভাপতির মত গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় এই আলোচনা আরও তুঙ্গে উঠে। এসব বিষয়ে রাসেল খানের সাথে যোগাযোগের চেষ্টা করলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

এবার সম্মেলনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা অনেক প্রার্থীদের সাথে কথা বললে অনেকেই ক্লিন ইমেজের ডেডিকেটেড সাবেক ছাত্রলীগ নেতাকর্মী যাদের জনপ্রিয়তা এবং গ্রহনযোগ্যতা রয়েছে তাদের দিয়ে কমিটি করার আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৮ এপ্রিল জেলা এবং কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে এবং হস্তক্ষেপে বিজয়নগর উপজেলা যুবলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বিজয়নগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

আপডেট : ০৭:০৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩