ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
  • 90
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন আনুমানিক ৩৮ বছর বয়সি এক অজ্ঞাত যুবক। মঙ্গলবার (১৮ এপ্রিল) লাকসাম-চাঁদপুর রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশ থেকে তার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন দুপুরে লাকসাম-চাঁদপুর রেলপথের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় রেল লাইনের পাশে ট্রেনে কাটা লাশ পড়ে থাকতে থেকে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশকে অবহিত করে।
এরপর রেলওয়ে পুলিশ নিহত যুবকের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর নিয়ে যায়। এ দিকে স্থানীয়দের ধারণা নিহত যুবক আত্মহত্যা করে থাকতে পারেন। তার হাতে একটি সাদা কাগজ দেখা গেছে। তবে কাগছে কি লিখা ছিল, তা জানা যায়নি।

এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ উল্যাহ্ বাহার সংবাদকর্মীদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত যুবক

আপডেট : ০৫:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩