খন্দকার আরিফ :
হাজীগঞ্জে দলীয় অসহায় কর্মীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কার্যকরী কমিটির সদস্য, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ফারুক হোসেন মোল্লা ইঞ্জি. মমিনুল হক এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে পশ্চিম বাজারস্থ তার নিজ বাসভবনে সাড়ে ৫ শত হতদরিদ্র কর্মীদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টোর সঞ্চালনায় ওই সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন মুন্সী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, যুগ্ন-আহবায়ক মো. আ. হান্নান তালুকদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, (কম্পিউটার সোহেল)সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















