ফাহাদ খাঁন:
কাতারস্ত ফরিদগঞ্জ আওয়ামীলীগ ফোরাম’র সভাপতি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক মো. রাসেল খাঁন টিটু ফরিদগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
গণমাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় রাসেল খাঁন টিটু বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে ঈদুল ফিতর। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হউক আমাদের অঙ্গীকার।
আমার প্রিয় ফরিদগঞ্জবাসীকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক, ঈদ মোবারক,ঈদ মোবারক। দেশ ও জাতির সার্বিক মঙ্গল হউক।




















