ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেলের ধর্মঘট প্রত্যাহার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • 121

ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। বেতন-ভাতা (মাইলেজ) সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় বুধবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে তারা ধর্মঘটে বসেন। এতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দুপুর ১২টার দিকে কমলাপুর রেলস্টেশনে রেলওয়ের রানিং স্টাফদের সঙ্গে আলোচনা করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাহারের ঘোষণা দেন।

রেলমন্ত্রী বলেন, আমরা রেলের রানিং স্টাফদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। তাদের দাবি আদায়ে আমরা অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি। কিন্তু গত ১০ এপ্রিল বেসমারিক কর্মচারীদের পেনশন ও আনুতোষিক হিসাবের ক্ষেত্রে মূল বেতনের সঙ্গে কোনো ভাতা যোগ করার সুযোগ নেই বিধায়, রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে রানিং ভাতা, পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার প্রস্তাবে নির্দেশক্রমে পুনরায় অর্থ বিভাগ অসম্মতি জানায়।

বাংলাদেশ রেলওয়ে সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে আন্দোলনকারীদের কথা হয়েছে। মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ-আলোচনা করে উদ্ভূত সমস্যার সমাধান করবেন। এই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট কর্মসূচি স্থগিত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রেলের ধর্মঘট প্রত্যাহার

আপডেট : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২