ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কোয়ার শামসুল হক মিয়া বাড়ি হইতে নুনিয়া কানেকটিং সড়ক উন্নয়ন কাজের মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম’র উদ্বোধনের নামফলক ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি’র  উন্নয়ন কাজের একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধনের নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

গত ৮ মে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া থেকে দৈয়ারা সড়কের এবং কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া পাকা সড়কের শুভ উদ্ভোধন করেন স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ দু’টি উদ্ভোধনের নামফলকের মধ্যে রাতের আধারে একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার বলেন এ বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি। ঘটনাটির বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

শাহরাস্তিতে কোয়ার শামসুল হক মিয়া বাড়ি হইতে নুনিয়া কানেকটিং সড়ক উন্নয়ন কাজের মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম’র উদ্বোধনের নামফলক ভাঙচুর

আপডেট : ০৭:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩