ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মিজানুর রহমান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
  • 47

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী ও বর্তমান কমিশনার মো. মিজানুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তাঁর ওয়ার্ডের ভোটারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ৩১ মে (বুধবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ মে বৃহস্পতিবার ও ১৩ মে শনিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৫ মে সোমবার মনোনয়নপত্র দাখিল, ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

আগামি ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে। এরপর প্রচার-প্রচারণা শেষে আগামি ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৫নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী মিজানুর রহমান

আপডেট : ০৫:৩১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩