ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়নপত্র দাখিল করলেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন মিন্টু

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ;

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিন্টু। সোমবার (১৫ মে) দুপুরে তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা ইকবালুজ্জামান ফারুকের কাছ থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সেলিম, সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুসহ ব্যবসায়ী সমিতির ভোটারগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামি ৩১ মে (বুধবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই,১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হবে।

 এরপর প্রচার-প্রচারণা শেষে আগামি ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মনোনয়নপত্র দাখিল করলেন সাধারণ সম্পাদক প্রার্থী জাকির হোসেন মিন্টু

আপডেট : ১১:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩