মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার বিকালে সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন, প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক।
জানা গেছে, তফসিল ঘোষণার পর ৭২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে নির্বাচন কমিশনে কয়েকজন প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ নিষ্পত্তিতে মঙ্গলবার বিকালে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নির্বাচন কমিশন।
এতে নির্বাচনের সদস্য সচিব মনিরুজ্জামান বাবলুকে আহবায়ক, প্রেসক্লাবের সিনিয়র সদস্য খালেকুজ্জামান শামীম ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামাল হোসাইন চৌধুরীকে সদস্য করা হয়েছে।




















