মোহাম্মদ হাবীব উল্যাহ্:
আগামি ৩১ ডিসেম্বর হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে সামনে রেখে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন নির্বাচন কমিশনের সদস্যরা। বুধবার (১৭ মে) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুকের নেতৃত্বে এ মতবিনিময় করা হয়। এ সময় নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সেলিম মিয়া ও সচিব মনিরুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মতবিনিময়কালে প্রশাসনিক কর্মকর্তাগণের কাছে নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন নির্বাচন কমিশনের সদস্যরা এবং কর্মকর্তাগণও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে কমিশনের নিকট জানতে চান। এসময় আগামি ৩১ মে অনুষ্ঠিত নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোটগ্রহনে প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশন।
এ দিকে আপত্তিকৃত ভোটারের বিষয়ে প্রার্থীদের দায়েরকৃত অভিযোগ নিস্পত্তিতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। বুধবার বিকালে কমিটির আহবায়ক ও নির্বাচন কমিশনের সচিব মনিরুজ্জামান বাবলুর নেতৃত্বে আপত্তিকৃত ভোটারদের তদন্ত করতে সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় কমিটির সদস্য খালেকুজ্জামান শামীম ও মো. কামাল হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
জানা গেছে, গতকাল (বুধবার) অনুষ্ঠিত তদন্ত এবং আজ বৃহস্পতিবার (১৭ মে) ও আগামিকাল শুক্রবার (১৮ মে) এ দুই দিন আপত্তিকৃত ভোটারদের বিষয়ে তদন্ত চলবে। তদন্তকাজ শেষে নির্বাচন কমিশনের কাছে তদন্ত রিপোর্ট জমা দিবে তদন্ত কমিটি এবং রিপোর্ট অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক।




















