ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপির নেতা চাঁদ আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
  • 44
অনলাইন ডেস্ক:
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ আদালতে আত্নসমার্পন করেছেন।
বৃহস্পতিবার সকালে রাজশাহী আদালতে আত্নসমার্পন করেন তিনি। এ বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।
বিষয়টি ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপরই রোববার (২১ মে) রাতে রাজশাহীর পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে বাদী হয়ে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। যেখানে আসামি করা হয় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপির নেতা চাঁদ আটক

আপডেট : ১২:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩