ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টোরাগড়ে বসতঘরে চুরি: নগদ সাড়ে আট লাখ টাকা’সহ ৩০লাখ টাকার ক্ষতি

অনলাইন ডেস্ক:
হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ সাড়ে আট লাখ টাকা’সহ মোট ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় প্রফেসর পাড়ার স্কুল শিক্ষিকা মমতাজ বেগমের নিজস্ব বসতঘরে ঘটে।
ভুক্তভোগী মমতাজ বেগমের স্বামী মো. আবুল কালাম পাটোয়ারী জানান, গেলো রোববার সন্ধায় তার স্ত্রী মমতাজ বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। বসতঘরে চুরির খবর পেয়ে এসে দেখি সব কিছু ছিন্নভিন্ন হয়ে আছে।
ধারণা করা হচ্ছে রোববার সন্ধা থেকে সোমবার বিকালের মধ্যে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।
এ বিষয়ে ভুক্তভুগী মমতাজ বেগমের স্বামী আবুল কালাম পাটোয়ারী বাদী হয়ে বুধবার দুপুরে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বসতঘরের তালা ভেঙে আলমারিতে থাকা তার সন্তানকে শিক্ষার্থী ভিসায় প্রবাসে পাঠানোর জন্য জমাকৃত সাড়ে সাত লাখ টাকা, তার স্ত্রী’র শিক্ষা প্রতিষ্ঠানের এক লাখ টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও বাসার আইপিএস, কম্পিউটার মনিটর’সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র।
এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপ-পরিদর্শক ইউনুসকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

টোরাগড়ে বসতঘরে চুরি: নগদ সাড়ে আট লাখ টাকা’সহ ৩০লাখ টাকার ক্ষতি

আপডেট : ০৭:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩