ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কলাকান্দা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু

মনিরুল ইসলাম মনির:

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৫শ ৯৮জন কার্ডধারী সাধারণ
মানুষের মাঝে নায্যমূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

৩১ মে বুধবার সকালে কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে, নিম্নআয়ের মানুষের মাঝে ভর্তুকি
মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। এইসময় ৩শ’ ৬০ টাকা মূল্যে প্রতিজনকে ২
লিটার ও ২ কেজি মসুর ডাল প্রদান করা হয়।

কলাকান্দা ইউপি চেয়ারম্যান মো. ছোবহান সরকার সুভা, ট্যাগ অফিসার উপ-সহকারি
প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, ডিলার চৌধুরী ট্রেডার্স এর স্বত্তাধিকারী জামাল
চৌধুরী’সহ ইউপি সদস্যরা উপস্থিত থেকে বিতরন কার্যক্রম সম্পন্ন করেন।

সুবিধাভোগীরা বলেন, নতুন পদ্ধতিতে টিসিবির পণ্য পেয়ে আমাদের খুব ভালো লাগছে। আগে
লাইনে দাঁড়িয়ে, টিসিবির পণ্য পেতে হতো। নানা ধরনের বিড়ম্বনাও ছিল। কিন্তু এখন আমাদের
কার্ড দেওয়া হয়েছে, কার্ড নিয়ে আসলাম ডিলার আমাদের পণ্য দিলেন। কার্ডে প্রথম দিনের
পণ্য পাওয়ার তথ্য লিখে দিলেন। আবার কবে পণ্য পাব, তাও জানিয়ে দিয়েছেন। এই পদ্ধতি আমাদের
জন্য খুবই সুবিধাজনক হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কলাকান্দা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩