ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

চাঁদপুরের হাজীগঞ্জে আন্তঃজেলা সংঘবদ্ধ সিএনজিচালিত স্কুটার চোর চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৩টি স্কুটার ও চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বুধবার দুপুরে (৩১ মে) জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট জেলার বালাগঞ্জ থানার মৃত নঈম উল্যাহর আনহার আলী (৩৫), মোঘলা বাজার থানার মো. শফিকুর ছেলে বিল্লাল হোসেন কালা বিল্লাল (৩৪), বিশ্বনাথ থানার সোনাপর আলীর ছেলে বিল্লাল হোসেন (২৪), জৈন্তাপুর থানার আব্দুল সালামের ছেলে মো. শিমুল আহম্মেদ (২৪), গোপালগঞ্জ থানার মৃত তোয়াজ উল্লাহর ছেলে আবুল বাছিত (৪০), গোয়াইঘাট থানার মৃত শফিকুর রহমানের ছেলে মো. আলমগীর (২৬)।
হবিগঞ্জ জেলার সদর থানার মৃত আলা উদ্দিন খাঁনের ছেলে মো. নজরুল খাঁন (২৬), বাহুবল থানার মো. আব্দুল মালেকের ছেলে মো. সোহান মিয়া (২৪)।
জানা গেছে, গত ২৭ মে দিবাগত রাতে বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামে জব্বার আলী মুন্সী বাড়ির শরিফের একটি সিএনজিচালিত স্কুটার চুরির ঘটনায় ২৮ মে থানায় একটি মামলা (নং-২৯) দায়ের করা হয়। ওই রাতে একই এলাকা থেকে আরো ২টি স্কুটার চৃরির ঘটনা ঘটে। এরপর মামলার সূত্র ধরে কুমিল্লা, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
এসময় তাদের হেফাজতে থাকা ৩টি সিএনজিচালিত স্কুটার ও চোরাইকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এদিকে চুরির আগে বেশ কয়েকদিন জেলার বিভিন্ন স্থানে প্রাইভেটকার নিয়ে রেকি করে চোর সজলু ও উষার আলী। রেকি শেষে তারা হাজীগঞ্জে তিনটি স্কুটারকে টার্গেট করে। পরবর্তীতে তাদের সহযোগিদের নিয়ে স্কুটারগুলো চুরি করে নিয়ে যায়। মামলায় তাদেরকেও আসামি করা হয়েছে। তবে তারা পলাতক রয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ জেলা ও হাজীগঞ্জ উপজেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য আটক

আপডেট : ০৮:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩