ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন -অর্থমন্ত্রী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • 138
অনলাইন ডেস্ক:
দেশে যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে সাড়ে চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন তিনি। জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন মন্ত্রী।

তিনি বলেন ২০০৭-০৮ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৬.১ বিলিয়ন ডলার, যা দিয়ে ৩ মাসের আমদানি ব্যয় মেটানো যেত। বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার, যা সাড়ে চার মাসের বেশি সময়ের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।’

তিনি আরও বলেন, বাজেটের আকার ২০০৭-০৮ অর্থবছরের ৭৯ হাজার ৬১৪ কোটি টাকার তুলনায় সাড়ে নয় গুণের বেশি বৃদ্ধি করে আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৯.৯৭ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন -অর্থমন্ত্রী

আপডেট : ০৫:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩