ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে  একশ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
হাজীগঞ্জে একশ কেজির বেশি পঁচা গরুর মাংস ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ পৌর হকার্স মার্কেটের হাজী আবু তাহের গরুর মাংসের দোকান থেকে পঁচা মাংস জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাংসগুলো নিরাপদ খাদ্য আইন অনুযায়ী ধ্বংস করা হয়।
জানা গেছে, এ দিন দুপুরে নিরাপদ খাদ্য আইনে অভিযান পরিচালনা করেন, উপজেলা স্যানেটারি পরিদর্শক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সামছুল ইসলাম রমিজ। এসময় হাজী আবু তাহের গরুর মাংসের দোকানের রেফ্রিজারেটরে (ফ্রিজ) রাখা দুর্গন্ধযুক্ত একশ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ করা হয়।
অভিযানে হাজী আবু তাহের মাংসের দোকানের মালিক মো. আবু তাহেরসহ অন্যান্য মাংস ব্যবসায়ীদের সর্তক এবং উপস্থিত জনসাধারণকে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন ধারা উল্লেখ করে সচেতন থাকার আহবান জানান মো. সামছুল ইসলাম রমিজ। এরপর জনসম্মুখে জব্দকৃত পঁচা মাংস ধ্বংস করা হয়।
এ বিষয়ে মাংসের দোকানের মালিক মো. আবু তাহের সংবাদকর্মীদের জানান, মাংসগুলো এক মাস আগে ফ্রিজে রাখা হয়েছে। তিনি অসুস্থ হওয়ার কারণে তিনি দোকানে আসেন নি, তাই মাংসগুলো বিক্রয় করা হয়নি।

উপজেলা স্যানেটারি পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ জানান, বিক্রয় করার উদ্দেশ্যে র্দূগন্ধযুক্ত পঁচা মাংস ফ্রিজে সংরক্ষণ করে রাখায় দোকানের মালিক ও মাংস বিক্রেতা মো. আবু তাহের ও হারুন মিয়ার নামে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হবে। তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হেেয়ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে  একশ কেজির বেশি পঁচা গরুর মাংস জব্দ

আপডেট : ০৫:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩