মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২৩ এর ফুটবল খেলা ১ম্যাচ শাহরাস্তি পৌরসভা একাদশ ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন একাদশ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলা উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউপি চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সি,এ মোঃ জসিম উদ্দিন, শাহরাস্তি সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, এ এস আই মোঃ আতাউর রহমান, উপস্থিত ছিলেন ক্রীড়া মোদিবৃন্দ।
খেলায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন একাদশকে (৫-০) গোলে হারিয়ে পৌরসভা একাদশ বিজয় অর্জন করেন। পৌরসভা একাদশ টিম ম্যানেজার পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন, কোচারের দায়িত্ব পালন করেন মোঃ শাকিল হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।




















