ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে একজন সর্বজন শ্রদ্বেয় ব্যক্তির বিদায়

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩
  • 60
চাঁদপুরের হাজীগঞ্জের সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিদের মধ্যে অন্যতম আলীগঞ্জ কাজী রিয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেট (হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ) মোতওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বাদ জোহর জানাযা শেষে তাঁকে কমপ্লেক্সের কবরস্থানে দাফন করা হয়। মৃত্যকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন এলাকা- ৭ (চাঁদপুর, কুমিল্লা, বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনি, ও নোয়াখালী জেলা) এর পরিচালক, হাজীগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা কেন্দ্রীয় সমাবায় সমিতির লিমিটেড এর চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।
এদিন বেলা দুইটায় হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদ ও মাজার শরীফ মাঠে অনুষ্ঠিত জানাযায় কাজী খায়রুল আলম পারভেজের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন প্রমুখ।
এ সময় আরো বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী, জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অধ্যক্ষ মাওলানা আবু জাফর মাইনুদ্দিন, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য খোরশেদ আলম খুশু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদ, গাউছিয়া কমিটি বাংলাদেশের পক্ষে ক্বারি মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী, এলাকাসীর পক্ষে পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার, পরিবারের পক্ষে ছেলে কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জানাযায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিকসহ অন্যান্য জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ও অঙ্গ-সহযোগি সংগঠন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা ও উপজেলার নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী এবং কয়েক শতাধিক মুসুল্লী উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে একজন সর্বজন শ্রদ্বেয় ব্যক্তির বিদায়

আপডেট : ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩