মোঃ জামাল হোসেনঃ
কৃষিই সমৃদ্ধি” ২০২২ ২৩ অর্থবছরে উপজেলা প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্য কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নারিকেল চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নারিকেল চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ন রশিদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড.মুহাম্মদ আবুল কালাম
মল্লিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষ্ণচন্দ্র দাস, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বপন চন্দ্র চক্রবর্তী, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ ইউনুস পাটোয়ারী, বলরাম সাহা, ইছহাক খন্দকার, মোঃ জামাল হোসেন, মোঃ মকবুল হোসেন, আশাক এলাহিসহ কৃষি অধিদপ্তরে সকল কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক /কৃষানী উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের কৃষক/কৃষানীর হাতে বিনামূল্য নারিকেলের চারা তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়
২০২২ ২৩ অর্থবছরে উপজেলা প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্য কৃষকদের মাঝে ৩ হাজার নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
নারিকেল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাহরাস্তিতে বিনামূল্যে কৃষকদের মাঝে নারিকেল চারা বিতরণ
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:৩২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- 54
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















