ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, শ্রমিকলীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো: শাহআলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্যাহ তপদার, জেলা পরিষদ সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগনেতা আকবর হোসেন মনির, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী।
এ সময় পৌর আওয়ামীগের সাবেক সভাপতি হাসান রাজা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন মিলন প্রমুখ।
এছাড়াও আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।




















