পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা বাস্তবায়নের লক্ষ্যে স্মাট বাংলাদেশের রুপকার জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনানুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় টিসিবির উদ্যোগে ভর্তুকি দিয়ে সারাদেশে নিত্য প্রয়োজনী পণ্য কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ কেজি মসারি ডাল এবং ২লিটার প্যাকেট সয়াবিন তৈল এই দুইটি পণ্যের মূল্য ৩’শত ৪০ টাকা। তালিকাকৃত কার্ডধারী নিম্ন আয়ের নারী-পুরুষদের জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে
বুধবার(২৭ জুন) হাজীগঞ্জ উপজেলাধীন ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নে তালিকাভুক্ত ৭২১ জন পরিবারের মধ্যে বিক্রি ও বিতরন সম্পন্ন হয়েছে । তালিকাকৃত কার্ডধারী নারী-পুরুষগণ সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে প্রত্যেকে সরকারের এমন সুবিধা পেয়ে মহাখুশি।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন পরিষদের সচিব সহ ওয়ার্ড মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিজিএফ চাল তুলে দেন চেয়ারম্যান নিদিষ্ট কার্ডধারীর বয়স্ক নারী-পুরুষের হাতে ।




















