মোহাম্মদ হাবীব উল্যাহ্:
রুচি ও মানস্মত সুস্বাদু খাবারের প্রতিশ্রুতি দিয়ে হাজীগঞ্জে খাবার হোটেল ‘নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। বর্ণাঢ্য আয়োজন এবং মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে গত ২৭ জুন (বুধবার) সকালে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ এই রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে ‘নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টার’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম। এরপর মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্য রোটা. আহসান হাবিব অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, জনকল্যান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. নজরুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমনসহ একাধিক পরিচালক।
হোটেলের পরিচালকবৃন্দ জানান, নিউ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের নিচ তলায় অত্যাধুনিক মানের খাবার হোটেল, দ্বিতীয় তলায় কমিউনিটি সেন্টার (পার্টি সেন্টার), চাইনিজ রেষ্টুরেন্ট, হিন্দু ধর্মালম্বীদের জন্য আলাদা অনুষ্ঠান করার স্থান, নামাজ পড়ার স্থান, ফ্যামিলি জোনসহ যেকোন অনুষ্ঠান করার মতো পর্যপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।




















