মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার
পক্ষে ৯নং ওয়ার্ডের রোস্তম মার্কেটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ জুলাই দুপুরে
পৌরসভার চাঁন সরদার কান্দি বাইতুন নূর ঈদগাহ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে
বক্তব্য দেন, গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মাহবুবুর
রহমান সেলিম, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী আরিফ উল্যাহ সরকার,
তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ সিদ্দিকী কাজল,
ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিষ্টার
জুয়েল সরকার।
৯নং ওয়ার্ড আওলীগের সাধারণ সম্পাদক আলী আর্শাদের সভাপতিত্বে¡ যুবলীগ নেতা ইসমাইল
হোসেনের পরিচালনায় আরো বক্তব্য দেন- পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক খান, সাবেক
কাউন্সিলর আহসান উল্যাহ, শাহিনুর বেপারি, ছেংগাচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি
মাহবুব আলম বাবু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, সংরক্ষিত মহিলা
কাউন্সিলর প্রার্থী নূরুন্নাহার বেগম, কাউন্সিলর প্রার্থী বোরহান উদ্দিন, শামীম হোসেন,
যুবলীগ নেতা আরিফ হোসেন ও সিদ্দিকুর রহমান প্রমুখ।




















