ফাহাদ খাঁন:
ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও
মতবিনিময় করছেন আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা
আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক
ভঁ‚ইয়া। রোববার (১৬ জুলাই) দুপুরে সাবেক এমপির বাসভবন উপজেলার রূপসা
দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে মতবিনিময় কালে তিনি বলেন, ফরিদগঞ্জ
উপজেলার গণমাধ্যম কর্মীরা সর্বদা সত্যের পথে লিখে চলছে। তারা যেমন
সমাজের ভাল দিকগুলো লিখছে। আবার অন্যায় ও অনিয়মের বিষয়ে ছাড় দিচ্ছে
না। অথাৎ উপজেলার সামগ্রিক উন্নয়নে তারা নিরলসভাবে অবদান রেখে
চলছেন। আমি যখন থেকেই ফরিদগঞ্জের রাজনীতি ও সামাজিক কর্মাকÐের
সাথে সম্পৃক্ত তখন থেকেই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিবিড়
সম্পর্ক স্থাপন হয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরন্নবী নোমানের সঞ্চালনায় সভায়
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল
খায়ের পাটওয়ারী বলেন, সাংবাদিকদের যেকোন প্রয়োজনে আমি পাশে
ছিলাম। ভবিষ্যতেও থাকবো। তারা সমাজ সংস্কারে আরো বেশি করে অগ্রসর
হবে এটাই কামনা। আমি সর্বদা সাংবাদিকদের সাথে মাননীয়
প্রধানমন্ত্রীর সম্পর্ক বিষয়ে ফলো করার চেষ্টা করি।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আমাদের
প্রধানমন্ত্রী একজন সাংবাদিক মানুষ। আওয়ামীলীগের সরকারের সময় দেশে
সবচেয়ে বেশি মিডিয়া মার্কেটে এসেছে। সেই ধারা মোতাবেক আমরাও
ফরিদগঞ্জের সংবাদকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।
প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মামুুনুর রশিদ পাঠান তার
বক্তব্যে বলেন, আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের
সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভ‚ইয়া মহোদয়
আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। তিনি যখন সংসদ
সদস্য ছিলেন, প্রতিবছরই প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত
বাড়িয়ে দিয়েছেন। আশা করছি আগামী দিনগুলোতেও এই সহযোগিতা
অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র
সহসভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্মসম্পাদক ওয়াহিদুর রহমার রানা,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাÐার সহিদ উল্ল্যা তপদার, উপজেলা যুবলীগের
যুগ্মআহŸায়ক মহিউদ্দিন ভ‚ঁইয়া ইরান, প্রেসক্লাবের সাবেক সাধারণ
সম্পাদক প্রবীর চক্রবর্তী,সহ সভাপতি আমান উল্যা আমান, যুগ্ম সম্পাদক
নারায়ণ রবিদাস, এসএম ইকবাল, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন খাঁন
স্বপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম,পাঠাগার সম্পাদক
মোহাম্মদ মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন,
কার্যনির্বাহী সদস্য বিল্লাহ হোসেন সাগর, শরীফ আহমেদ, জাকির
হোসেন সৈকত, এনামুল হক খোকন ও আবু তালেব সর্দার।
এর আগে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাবেক
এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এবং উপজেলা আওয়ামীলীগের
সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী,
সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা নিয়ে বরণ
করে নেন। প্রেসক্লাব নেতৃবৃন্দও সাবেক এমপিকে ফুল দিয়ে বরণ করেন।




















