ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপনে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
  • 68

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উদ্বোধনী বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা,  প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি-হাজীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, এমপি।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তৌসিব উদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান শেফালী, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানায় সরকারি নির্দেশনা অনুযায়ী মৎস্য সেক্টরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধ জলাশয়ে মাছ চাষ সম্প্রসারণ ও আধুনিকিকরণ, পরিবেশ বান্ধব চিংড়ি চাষ সম্প্রসারণ, জাটকা সংরন ও মা ইলিশসহ ইলিশ সম্পদ উন্নয়ন, উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন ও বিল নার্সারি স্থাপন, মৎস অভয়াশ্রম স্থাপনসহ মৎস্যজাত পণ্য রপ্তানি ও নিরাপদ মাছ সরবরাহের জন্য মৎস্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা সভাশেষে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুকরণসহ জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপনে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩