ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

 মতলব দক্ষিণ উপজেলায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক নিয়মবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ।
স্বাগত বক্তব্যে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আহমেদ বলেন, হাত ধোয়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে ডায়রিয়া, আমাশয়সহ নানা রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের সুস্থ রাখতে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হাত ধোয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ জন্য প্রত্যেককে দৈনন্দিন জীবনে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করতে হবে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, সুস্থ জীবনযাপন ও রোগমুক্ত থাকতে নিয়ম মেনে হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি পরিবারের সদস্য ও আশপাশের মানুষকে হাত ধোয়ার বিষয়ে সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, দৈনন্দিন জীবনে খাবার গ্রহণের আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই এ অভ্যাস গড়ে তোলা জরুরি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্রধর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই, সমবায় কর্মকর্তা মো. আসলাম মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ আলমসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন এবং সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় স্বাস্থ্য সুরক্ষা ও রোগ প্রতিরোধে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণে কিশোর আলো স্পোর্টিং ক্লাবের কমিটি ঘোষণা, নেতৃত্বে সুমন-তাজল

মতলব দক্ষিণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আপডেট : ১১:৩০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬