বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যে সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে কচুয়ার
রহিমানগর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী
আলহাজ¦ গোলাম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের আয়োজনে রহিমানগর উত্তরন বাজার নাউলা সড়কের সামনে
থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রহিমানগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক
প্রদক্ষিণ শেষে রহিমানগর কলেজ রোড এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে এসময়,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক
সম্পাদক আব্দুল বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল
প্রধান জালাল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন,মো:
সেলিম,লিটন মুন্সি,সাধারন সম্পাদক মনির হোসেন মেম্বার,শাহাদাত
হোসেন,দপ্তর সম্পাদক মনির হোসেন,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির
হোসেন,সাগঠনিক সম্পাদক শরীফ আহমেসদ মিয়া,কাউন্সিলর আবুল খায়ের
রুমি,ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,ওসমান গনি
পলাশ,কৃষক লীগের সভাপতি আবু বকর মেহেদীসহ আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অংশগ্রহণ করেন।




















